স্থানীয় সরকার নির্বাচন ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হয়ে জুন মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় গাইবান্ধা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।